নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে অনিয়ন্ত্রিত যান চলাচল | প্রথম আলো
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন তোয়াক্কা না করে চলছে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন। কোথাও উল্টো পথে চলছে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল, আবার কোথাও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতু পার হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।