ভুল ধারণা বনাম বাস্তবতা: আত্মহত্যা নিয়ে আমাদের সমাজের কিছু মিথ | প্রথম আলো
‘আমার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই’ বা ‘আমি মরে গেলে তোদের আর কোনো ঝামেলা থাকবে না’—তরুণদের এমন সাধারণ কথাকে অবহেলা করা উচিত নয়। এটি মূলত তাদের পক্ষ থেকে সাহায্যের জন্য একটি নীরব আকুতি, যা সময়মতো ধরতে না পারলে মারাত্মক পরিণতি ডেকে আনে।