ভারতের ওডিশা উপকূলে জাহাজডুবির পর নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন। দুই সন্তানকে নিয়ে বাড়িতে স্বজনদের অপেক্ষা, উৎকণ্ঠা ও কান্না থামছে না। | প্রথম আলো
আবদুল্লাহ আল বাকীর মুঠোফোনটি বারবার বেজে উঠছে। ফোন এলেই স্বজনেরা ছুটে আসছেন—হয়তো মামুনের কোনো খবর এসেছে; কিন্তু প্রতিবারই ফিরতে হচ্ছে হতাশ হয়ে।